
সুপার স্কিল নিয়ে হয়ে উঠুন নতুন দিনের অদম্য চেঞ্জমেকার
স্কিলোগ্রাম রচনা করছে দক্ষতার আলোয় উদ্ভাসিত এক নতুন প্রজন্মের তরুণদের চেঞ্জমেকার হয়ে ওঠার গল্প, যারা নেতৃত্ব দিতে জানে, তথ্য ও প্রযুক্তিতে দক্ষ, পেশাগতভাবে প্রস্তুত এবং উদ্যোক্তা মানসিকতায় সমৃদ্ধ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জগতের জন্য প্রয়োজনীয় স্কিল যেমন—ডিজিটাল লিটারেসি, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিংকিং, প্রবলেম সলভিং, টিম ওয়ার্ক, নেটওয়ার্কিং, সেলস, লিডারশীপ এবং উদ্যোক্তা মানসিকতা গড়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা উন্নয়নের জন্যই স্কিলোগ্রাম সাজিয়েছে দেশের সেরা সব স্কিল ডেভলপমেন্ট বুটক্যাম্প।






এটাই শ্রেষ্ঠ সময় নিজেকে
দক্ষ করে গড়ে তোলার
বর্তমান এই ডিজিটাল যুগে আপনি যে কোন পেশাতেই থাকুন না কেন, জব বা নিজের বিজনেস বা ফ্রিল্যান্সিং অথবা স্টুডেন্ট, বেসিক কম্পিউটার স্কিল আপনাকে সব ক্ষেত্রেই কোন না কোন ভাবে এগিয়ে রাখবে। আমাদের দেশ সেরা ই-লার্নিং প্ল্যাটফর্ম আপনাকে দেবে স্কিল ডেভলপমেন্টের সেরা অভিজ্ঞতা। তাই শহরে কিংবা গ্রামে আপনি যেখানেই থাকেন না কেনো স্কিল ডেভলপমেন্ট এখন আপনার কাছে আগের যেকোন সময়ের তুলনায় অত্যন্ত সহজ। তবে অনির্দিষ্ট সময়ের জন্য আপনি যদি ডিজিটাল স্কিল শেখায় বিরতি দিয়ে ফেলেন তাহলে আপনাকে বেশ পিছিয়ে পরতে হবে। কারন এআই এর এই যুগে এখন সবকিছুই খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে টুলের ব্যবহার এবং ব্যবহারিক কৌশল। তাই এটাই শ্রেষ্ঠ সময় নিজেকে দক্ষ করে গড়ে তোলার।
স্কিলোগ্রাম এর ক্যারিয়ার
ডেভলপমেন্ট কোর্স
আমাদের বুটক্যাম্পে অংশগ্রহণ করে দক্ষতা অর্জন করে হয়ে উঠুন আরো আত্নবিশ্বাসী। স্কিলোগ্রাম প্ল্যাটফর্মে আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কন্টেন্ট, রিয়েল লাইফ লেসন ও প্রোজেক্ট, লাইফটাইম অ্যাক্সেস, ফ্রী রিসোর্স এবং মেন্টরদের সরাসরি সাপোর্ট এর মাধ্যমে ক্রমাগত পেশাগত দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করতে পারেন।

কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প আর দশটা বেসিক কম্পিউটার কোর্সের মতো নয় বরং তার চেয়ে বেশি কিছু। স্কিলোগ্রাম কর্তৃক আয়োজিত এই বুটক্যাম্পে থাকছে সেরা সব ফিচার যা কম্পিউটার স্কিলকে নিয়ে যাবে এক অন্য উচ্চতায়।

স্কিলোগ্রাম থেকে আপনি
কী কী সুবিধা পাবেন?
স্কিলোগ্রাম প্ল্যাটফর্মে আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কন্টেন্ট, রিয়েল লাইফ লেসন ও প্রোজেক্ট, লাইফটাইম অ্যাক্সেস, ফ্রী রিসোর্স এবং মেন্টরদের সরাসরি সাপোর্ট এর মাধ্যমে ক্রমাগত পেশাগত দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করতে পারেন।
ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কন্টেন্ট
আমাদের প্রতিটি কন্টেন্ট ইন্ডাস্ট্রির টপ এক্সপার্টদের সরাসরি সাপোর্ট, গাইডেন্স ও ফিডব্যাক দিয়ে বানানো।
মেন্টরদের সরাসরি সাপোর্ট
কোর্স করতে গিয়ে সমস্যায় পড়লে নির্দিষ্ট সাপোর্ট আওয়ারে যোগাযোগ করলেই সমাধান পাবেন আমাদের অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে।
ফ্রী রিসোর্স
ফ্রী রিসোর্স কে না ভালবাসে! স্কিলোগ্রাম প্রতিটি কোর্সের সাথেই সরবরাহ করে ফ্রী রিসোর্স যা শিক্ষার্থীদের সুবিধামত সময়ে নির্দিষ্ট বিষয়ের উপর অনুশীলন করতে পারে।
রিয়েল লাইফ লেসন ও প্রোজেক্ট
রিয়েল লাইফ লেসন ও প্রজেক্ট, যা আপনাকে দেবে চাকুরী, ব্যবসায় ও ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করার কনফিডেন্স এবং নির্দিষ্ট বিষয়ের উপর করে তুলবে আরো দক্ষ।
লাইফটাইম অ্যাক্সেস
আমাদের প্ল্যাটফর্মে পাচ্ছেন কোর্সের লাইফটাইম অ্যাক্সেস যা আপনাকে দিচ্ছে কোর্স শেষেও আপডেইটেড কন্টেন্টের মাধ্যমে প্রতিনিয়ত নতুন কিছু শেখার সুযোগ।
ক্যারিয়ারের সেরা প্রস্তুতি
আপনার সিভি, লিঙ্কডইন প্রোফাইল এবং চাকরির ইন্টারভিউর ব্যাপারে সরাসরি সাপোর্ট পাবেন আমাদের কাছে এই কোর্সের আওতায়।
মার্কেট স্ট্যান্ডার্ড কাজ শিখুন
রিয়েল লাইফ প্রজেক্টের মধ্য দিয়ে

বর্তমান কর্মক্ষেত্রে সফল হতে চাইলে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, প্রয়োজন বাস্তব কাজের অভিজ্ঞতা। তাই স্কিলোগ্রাম আপনাকে দিচ্ছে মার্কেট স্ট্যান্ডার্ড কাজ শেখার সুযোগ, যা সরাসরি রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়। এসব প্রজেক্টে কাজ করার মাধ্যমে আপনি শুধু দক্ষতা অর্জন করবেন না, বরং মার্কেটের বাস্তব চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।
রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার সময় আপনি সমস্যা সমাধানের দক্ষতা, সময় ব্যবস্থাপনা, এবং প্রফেশনাল কর্মপরিকল্পনা তৈরি করতে শিখবেন। এটি আপনার ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং চাকরি বা ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে প্রস্তুত করবে।
তাই আর অপেক্ষা কেন? আজই শুরু করুন মার্কেট স্ট্যান্ডার্ড কাজ শেখার যাত্রা এবং নিজের ক্যারিয়ারকে সফলতার নতুন উচ্চতায় নিয়ে যান।
বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা
কি বলছেন স্কিলোগ্রাম সম্পর্কে?
স্কিলোগ্রাম আয়োজিত বুটক্যাম্পের কারিকুলাম ও মান সম্পর্কে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদের মতামত জানার চেষ্টা করেছিলাম। তাদের গঠনমুলক মতামত আমাদের এই বুটক্যাম্পটিকে করে তুলেছে আরো বেশি কার্যকরি।

রাসেল হোসাইন
সিইও, জায়ন্যাক্স লিমিটেড
“একটি আইটি প্রতিষ্ঠানের সিইও হওয়া আমি জানি বর্তমান সময়ে Tech Savvy হওয়া কতটা জরুরী। শান হয়তো ১২ বছরের অধিক সময়ে নিজেকে বহুমূখী প্রতিভার একজন Tech Savvy প্রোডাক্টিভ মানুষ হিসেবে তৈরী করছে, কিন্তু বর্তমান এআই এর যুগে এতো সময় আপনি পাবেন না। আপনাকে আরো কম সময়ে নিজেকে তৈরী করতে হবে। তার জন্য প্রয়োজন একজন Tech Savvy বড় ভাই/বোন, আপনার পরিশ্রম আর সঠিক গাইডলাইন। আর স্কিলোগ্রাম আপনাকে তাই অফার করছে। এমন কারিকুলাম আমি এখনো পর্যন্ত কোন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানেও দেখিনি। শুভ কামনা রইল স্কিলগ্রাম-এর এমন উদ্যোগের প্রতি। মহান আল্লাহ সহায় হোক।”

আব্দুল হান্নান রাজন
সিইও, উইনার্স একাডেমি
“প্রিয় মানুষদের একজন বলে বলছি না, তথ্য প্রযুক্তি খাতে শানের অভিজ্ঞতা এবং দক্ষতা সত্যিই অতুলনীয়। তার বহুমুখী প্রতিভা প্রায়ই আমাকে মুগ্ধ করে। আমি সবসময়ই চাই আমার টিম মেম্বারগুলো শানের মত দক্ষ, প্রোডাক্টিভ এবং উদ্ভাবনী হোক। স্কিলোগ্রাম শানের একটি স্বপ্ন যা দেশের লাখো তরুন-তরুনীর কাঙ্খিত ক্যারিয়ার গড়ার স্বপ্ন পুরণে প্রতিষ্ঠা লাভ করেছে। যারা উইনার্স একাডেমি থেকে IELTS কোর্স করছে তাদের বলব IELTS স্কোর অর্জনের সাথে সাথে স্কিলোগ্রাম-এর বুটক্যাম্পগুলোতে জয়েন করতে আর বাকিদের জন্যও আমার একই পরামর্শ থাকবে। দক্ষ এবং স্মার্ট যুবসমাজ গড়ে তুলতে স্কিলোগ্রামের পাশে আছি এবং থাকব ইন'শা'আল্লাহ।”

মোঃ ইকরাম
সিইও, কন্টেন্ট কিং
কেবল বেসিক কম্পিউটার জ্ঞান দিয়ে আর চলবে না; প্রোফেশনাল স্কিল অর্জন এখন আবশ্যক। আমি শানকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি, সে একজন অত্যন্ত দক্ষ এবং প্রযুক্তিপ্রেমী মানুষ। কর্পোরেট দুনিয়ায় তার কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা অতুলনীয়। তার মতো একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তির উদ্যোগে এই বুটক্যাম্পটি নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুযোগ। আমি মুলত উদ্যোক্তাদের নিয়ে কাজ করি আমি দেখেছি অনেক উদ্যোক্তাও বেসিক কম্পিউটার স্কিল না থাকায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। আমি বিশ্বাস করি, এই প্রোগ্রাম তাদের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে দুর্দান্ত ভূমিকা রাখবে।

আলমগীর কবির
ম্যাজিকাল মেন্টর
“অনেকেই IELTS করে বিদেশ পারি দিচ্ছে মোটামুটি খালি হাতে। অর্থাৎ নূন্যতম কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটার স্কিল ছাড়াই যা তাদের এগিয়ে যাওয়ার পথ আরো কঠিন করে তুলছে। তার উপর আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা আধুনিক সফটওয়্যার ও টুল ব্যবহার করার ব্যাপারে বেশ পিছিয়ে। স্কিলোগ্রাম-এর 'কম্পিউটার স্কিল মাস্টারি বুটক্যাম্প'-এর যুগোপযোগী কারিকুলাম তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এটি কেবল একটি কোর্সই নয় বরং আমার কাছে মনে হয়ে এটি ক্যারিয়ার গঠনের শুরুর দিকের সিড়ি। আমি আমার শিক্ষার্থী ও প্রিয়জনদের এই বুটক্যাম্পটি অবশ্যই রিকমেন্ড করব।”
সঠিক দিকনির্দেশনা পেতে
ফ্রি অনলাইন সেমিনারে অংশ নিন
সফল ক্যারিয়ার গড়ার সঠিক দিকনির্দেশনা পেতে আমাদের ফ্রি সেমিনারগুলোতে অংশগ্রহণ করুন। আমাদের সেমিনারে প্রশ্নোত্তরের মাধ্যমে আপনার কনফিউশন দূর করতে পারবেন সেই সাথে পাবেন ক্যারিয়ার গঠনের জন্য সঠিক দিক নির্দেশনা।

